উন্নয়ন প্রকল্পসমূহের কাজ দ্রুত শেষ করার জন্য পরিবেশ মন্ত্রীর তাগিদ

April 30, 2019,

স্টাফ রিপোর্টার॥ এডিপিভূক্ত উন্নয়ন প্রকল্পসমূহের কাজ দ্রুত শেষ করার জন্য প্রকল্প পরিচালকদের তাগিদ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম.পি। ৩০ এপ্রিল মঙ্গলবার পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নিদের্শনা প্রদান করেন।

তিনি বলেন, যে কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ধীরগতি আমাদের জাতীয় উন্নয়নকে পিছিয়ে দেবে যা কোনোভাবেই কাম্য নয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ গড়ার যে লক্ষ্যমাত্রা জাতির কাছে উপস্থাপন করেছেন তা বাস্তবায়ন করতে হলে আমাদের আরো দ্রুতগতিতে কাজ করতে হবে। এসডিজি অর্জনের লক্ষ্যে প্রত্যেকটি প্রকল্পের সফল বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। সভায় পরিবেশ উপমন্ত্রী হাবিবুর নাহার এম.পি ও পরিবেশ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীসহ পরিবেশ মন্ত্রণালয়, বন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com