৪% বেতন কর্তন বাতিলের দাবী বড়লেখায় মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন

May 2, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা মাধ্যমিক শিক্ষক সমিতি বেসরকারী শিক্ষক-কর্মচারীর বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তনের আদেশ বাতিল ও চাকুরী জাতীয়করণের দাবীতে ২ মে বৃহস্পতিবার বিকেলে পৌরশহরে মানববন্ধন কর্মসুচি পালন করেছে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আতিকুল ইসলাম মুক্তার সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, সহসভাপতি ও নারীশিক্ষা একাডেমী মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, সমিতির সহসভাপতি ও ইটাউরী হাজী ইউনুছ মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াহিদুল ইসলাম এপলু, অর্থ সম্পদাক জিল্লুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন নন্দী, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষখ আব্দুল জলিল, সিনিয়র শিক্ষক হেলাল উদ্দিন প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com