ধনীরা সঠিকভাবে যাকাত দিলে কোন মানুষ দরিদ্র থাকত না -আবদুল কাদের তাপাদার

বড়লেখা প্রতিনিধি॥ দৈনিক জালালাবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সহসভাপতি বিশিষ্ট সাংবাদিক আবদুল কাদের তাপাদার বলেছেন, ধনীরা যদি সঠিকভাবে যাকাত আদায় করতেন তবে এদেশে কোন দরিদ্র মানুষ খোঁজে পাওয়া যেত না। প্রতিবেশী অসহায় মানুষকে সাহায্য সহযোগীতা করা সচ্ছল মানুষের নৈতিক, সামাজিক ও ধর্মীয় দায়িত্ব।
তিনি ১ মে বুধবার বিকেলে বড়লেখা উপজেলার উত্তর বর্নি ইউনিয়নের বর্নি গ্রামের দুস্থ ও অসহায় ১৬০ পরিবারের মধ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উম্মাহ ইন্টারন্যাশনাল ট্রাষ্ট ইউ.কে এসব খাদ্যসামগ্রী বিতরণের আয়োজন করে।
ট্রাষ্টের বাংলাদেশ প্রতিনিধি বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফের সভাপতিত্বে ও বড়লেখা আলহেরা একাডেমির চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ফয়সল আহমদের পরিচালনায় উত্তর বর্নি প্রাইমারী স্কুলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডনস্থ আই.অন টিভি’র হেড অব এডমিন প্রবাসী সাংবাদিক সাঈদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের বড়লেখা প্রতিনিধি আব্দুর রব, অনলাইন পোর্টাল ‘এখন সিলেট ডট কম’ এর নির্বাহী সম্পাদক জুলফিকার তাজুল, তরুণ সমাজসেবক কামাল উদ্দিন, ফয়জুর রহমান, ইমাম উদ্দিন, মুসলেহ উদ্দিন, বিলাল উদ্দিন, জুবের আহমদ প্রমূখ।



মন্তব্য করুন