বড়লেখায় প্রবাসী  সংগঠকদের সংবর্ধনা

May 5, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় প্রবাসী সমাজসেবক সংস্থা বাংলাদেশ ৫ মে রোববার ১ জন প্রবাসী ও ২ জন সামাজিক সংগঠককে সংবর্ধনা দিয়েছে।

বড়লেখা হাজীগঞ্জ বাজারের আমেনা ম্যানশনের ২য় তলায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন প্রবাসী সমাজসেবক সংস্থার কেন্দ্রীয় কার্যকরী সদস্য নাট্যজন তপন চৌধুরী।

সমাজকর্মী ও ক্রীড়া ধারা ভাষ্যকার শিমূল চৌধূরীর সঞ্চালনায় সংবর্ধানা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী সমাজসেবক সংস্থা বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির সিলেট বিভাগীয় সভাপতি আব্দুল¬াহ আল মাসুদ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকর্মী ও দুবাই প্রবাসী ফজির আহমেদ, যুবশক্তি কল্যাণ পরিষদ বড়লেখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহিলা সম্পাদিকা নাছিমা বেগম।

সভায় প্রবাসী নাট্যকর্মী ফজির আহমদ, যুবশক্তি কল্যাণ পরিষদ বড়লেখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলামকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল মীম টিভি ইউ.এস.এ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com