রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

May 9, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দক্ষিণ বাজার, রেলওয়ে মার্কেট, পৌর মার্কেট, হাজীগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।  বৃহস্পতিবার ৯ মে সকাল ১১:০০ টা থেকে ২:০০ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন বড়লেখা থানার পুলিশ ফোর্স। অভিযানকালে  দক্ষিণ বাজার অবস্থিত শফিকুর রহমানের মাংসের দোকানকে ১ হাজার  টাকা, রেলওয়ে মার্কেটে অবস্থিত মেসার্স আজিজ ব্রাদার্সকে ২ হাজার টাকা, পৌর মার্কেটে অবস্থিত আলতাফ হোসেনের মাছের দোকানকে ৩ হাজার টাকা, হাজীগঞ্জ বাজারে অবস্থিত ফরজুর ইসলামের সবজির দোকানকে ৫ শত টাকাসহ মোট ৬ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে পৌরসভা কর্তৃক নির্ধারিত দামের চেয়ে  অতিরিক্ত মূল্যে মাংস বিক্রয় করা,  ওজনে কম দেওয়া , মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com