বড়লেখায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

May 18, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার বর্নিতে ফকিরবাজার যুব সমাজ আয়োজিত ‘ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে বর্নি ফ্রেন্ডস সার্কেল ফুটবল একাদশকে হারিয়ে আনন্দ স্পোটিং ক্লাব বর্নি গোদামবাজার চ্যাম্পিয়ন হয়েছে। পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালিক মলিকের সভাপতিত্বে ও আক্তার হোসেন রেদওয়ানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, বর্নি ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাহাব উদ্দিন, বর্নি ডেভোলপম্যান্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ কামাল উদ্দিন, ইউপি মেম্বার সাইফুজ্জামান সরওয়ার, নিজাম উদ্দিন, জোবায়ের হোসেন প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com