বড়লেখায় শামসুল হকফাউন্ডেশনের খাদ্য সামগ্রি ও যাকাতের অর্থ বিতরণ

May 26, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার সুজানগর ইউপির আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৫ মে শনিবার দুপুরে ঈদুল ফেতর উপলক্ষে এলাকার ৩০ গ্রামের ৮ শতাধিক দরিদ্র পরিবারকে খাদ্য সমাগ্রি ও যাকাতের অর্থ বিতরণ করা হয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট আগর-আতর ব্যবসায়ী আলহাজ শামসুল হকের সভাপতিত্বে ও মহা-সচিব মাশহারুল হকের পরিচালনায় হাশিমপুর গ্রামে নিজ বাড়িতে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ছাবির, সাংবাদিক আব্দুর রব, ইউপি মেম্বার ফখরুল ইসলাম, সাবেক ইউপি মেম্বার ছমর উদ্দিন, সমাজসেবক আবু হাসান, জাহাঙ্গির হোসেন, হোসেন আহমদ, মজনু মিয়া, আব্দুল হালিম বাবুল প্রমূখ।

উল্লেখ্য আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র পরবিার প্রতি ১ বস্তা চাল, ৫ লিটার সয়াবিন তেল, ১ প্যাকেট ঈদ সামগ্রি ও নগদ সর্বনি” দেড় হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com