বড়লেখায় সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির  ইফতার মাহফিল

May 26, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ২৫ মে শনিবার কাঠালতলী উচ্চ বিদ্যালয় হলরুমে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মু. সিরাজ উদ্দিন।

জেলা সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির সভাপতি কয়েছ আহমদের সভাপতিত্বে ও জেলা যুগ্ম সম্পাদক এমএ সালামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির সিলেট বিভাগীয় সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, অভিভাবক সদস্য মোশাহিদ আলী, সোসাইটির জেলা সহ-সভাপতি ও পৌর কাউন্সিলার রুজিনা আক্তার, উপজেলা সভাপতি ও ইউপি মেম্বার আব্দুল মান্নান, প্রচার সম্পাদক জিল্লুর রহমান, সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান, শফিকুর রহমান, ইউপি মেম্বার আলিম উদ্দিন, আলতাফ হোসেন, শিক্ষক হারুন রশিদ প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com