সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর এর মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

May 29, 2019,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি’র) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর  ২৮ মে মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অধিবাসী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com