বড়লেখায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার 

June 2, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ১০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম আবু বক্কর (২০)। সে পৌরসভার হাটবন্দ মহল্লার মুহিবুল ইসলামের ছেলে। ১ জুন শনিবার বিকেল সাড়ে চারটার দিকে পৌর শহরের গরুর হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে শহরের গরুর হাট এলাকায় অভিযান চালিয়ে উপ পরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন নাথ আবু বক্কর নামের এক যুবককে গ্রেপ্তার করেন। এসময় উপস্থিত লোকজনের সামনে দেহ তল্লাশী করে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা পাওয়া যায়। এগুলো বিক্রির জন্য সে ঘুরাফেরা করছিল।

বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন নাথ ইয়াবাসহ যুবক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com