বড়লেখায় বৃহত্তর লঘাটি যুবক সংঘের ইফতার মাহফিল
June 3, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার দাসেরবাজারের বৃহত্তর লঘাটি যুবকসংঘের উদ্যোগে শুক্রবার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
যুবকসংঘের সভাপতি মোহাম্মদ শাহাজান সিরাজের সভাপতিত্বে ও সম্পাদক মোহাম্মদ মস্তফা উদ্দিনের সঞ্চালনায় দাসেরবাজারের সবজি শেডে অনুষ্ঠিত ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, সাবেক ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আহমেদ, যুবকসংঘের সহ সভাপতি জিয়াউর রহমান, সহকারী শিক্ষক সোয়েব আহমদ চৌধুরি, মিজানুর রহমান, শাহিন আহমদ প্রমুখ।



মন্তব্য করুন