বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের  মেডিকেল অফিসার ফেরদৌস  আখতারের মাতার ইন্তেকাল

June 3, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের মেডিকেল অফিসার ডা. ফেরদৌস আখতার, ডা. কামরান আখতার ও আমেরিকা প্রবাসী বিশিষ্ট চিকিৎসক ডা. ফখরুন্নেছা মান্নার মাতা আখতারুন নেছা (৭৫) রোববার রাত সাড়ে ন’টায় ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকালে করেছেন (ইন্নালিল¬াহি…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ২ মেয়ে রেখে যান।

মরহুমা আখতারুন নেছা বড়লেখার বিশিষ্ট সমাজসেবক মরহুম রেজওয়ান আলীর তৃতীয় মেয়ে। চট্টগ্রাম সিইপিজেড এলাকার একটি বহুজাতিক মাল্টি ন্যাশনাল কোম্পানীর ম্যানেজার আব্দুল কাদির মুকুলের মাতা।

৩ জুন সোমবার বাদ যোহর বড়লেখা পৌরশহরের পাখিয়ালা টিলা মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়েছে।

শোক বিবৃতি :

মরহুমার রুহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলাবায়ু পরির্বতন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফেরদৌস আখতারের মাতা ও মেডিকেল অফিসার অফিসার সোনিয়া ফেরদৌসের শ্বাশুড়ির মৃত্যুতে শোক বিবৃতি দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মদ হোসেন, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com