বড়লেখায় প্রবাস ফেরৎ  যুবকের লাশ উদ্ধার পরিবারের দাবী হতাশায় আত্মহত্যা

June 15, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা থানা পুলিশ বৃহস্পতিবার রাতে আব্দুল খালিক নামে এক প্রবাস (দুবাই) ফেরৎ যুবকের লাশ উদ্ধার করেছে। তিনি উপজেলার সুজানগর ইউনিয়নের হাশিমপুর গ্রামের মৃত রাশিদ আলীর কনিষ্ট ছেলে। ময়না তদন্ত শেষে শুক্রবার বিকেলে পুলিশ নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছে। পরিবারের দাবী হতাশা থেকে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, আব্দুল খালিক (৪০) দীর্ঘ ১৭ বছর ধরে দুবাই প্রবাসী ছিলেন। স্ত্রী হোসেনে আরা বেগম শিল্পী ও একমাত্র ছেলে রেদওয়ান আহমদকে নিয়ে তার সংসার। গত ৫ মাস আগে দুবাই থেকে তিনি আউট হয়ে দেশে আসেন। কিন্তু পরিবারের ভরণপোষন চালানোর মত কোন কিছু করার সামর্থ ছিল না। বৃহস্পতিবার সন্ধ্যার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত পৌনে ন’টার দিকে বাড়ির পূর্বদিকের পুকুর পারের একটি জারুল গাছের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্ত্রী, বড়বোন, চাচাতো ভাইসহ স্বজনরা রশি কেটে সেখান থেকে নামিয়ে ঘরে আনেন। কিন্তু ততক্ষণেই তার মৃত্যু ঘটে।

থানার ওসি (তদন্ত) মো, জসীম জানান, রাতেই লাশ উদ্ধার করেছেন। ময়না তদন্ত শেষে শুক্রবার বিকেলে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অর্থসংকট ও পারিবারিক হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com