ভাক্তা অধিকার কর্তৃক অভিযান

June 18, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার বড়কলাগাঁও বাজার, রমজানগঞ্জ বাজার, মাধবকুন্ড রোড, মাধবকুন্ডসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছ্।ে

মঙ্গলবার ১৮ জুন ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন মাধবকুন্ড টুরিস্ট পুলিশ ফোর্স। অভিযানকালে  বড়কলাগাঁও বাজারে অবস্থিত আহম্মদ ফার্মেসীকে ৩ হাজার টাকা, রমজানগঞ্জ বাজারে অবস্থিত মেসার্স সেবা ফার্মেসীকে ৩ হাজার টাকা,মাধবকুন্ড রোডে অবস্থিত রুহেল এন্ড সামিরা ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার টাকা , মাধবকুন্ডতে  অবস্থিত ঢাকা বিরানী হাউজ এন্ড রেষ্টুরেন্টকে ১ হাজার ৫ শত টাকাসহ মোট ৮ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, পঁচা বাসি খাদ্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com