জাতীয় পর্যায়ে তাৎক্ষণিক অভিনয়ে বড়লেখার রিফাতের কৃতিত্ব

June 22, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার আর.কে লাইসিয়াম স্কুলের ষষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্র আব্দুল্লাহ রিফাত এবার জাতীয় পর্যায়ে ‘তাৎক্ষণিক অভিনয়’ প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে তৃতীয়স্থান অর্জন করেছে।

১৯ জুন বুধবার রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে ‘তাৎক্ষণিক অভিনয়’ প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে সে তৃতীয় হয়।

এর আগে রিফাত ২০১৮ সালে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ‘উপস্থিত বক্তৃতায়’ সারা দেশের মধ্যে তৃতীয় হয়েছিল।

আব্দুল্লাহ রিফাত বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারি কাম হিসাব রক্ষক ও উপজেলা সরকারি কর্মচারী সমিতির সভাপতি মঞ্চ অভিনেতা সেলিম রেজা রুনু ও কাঁঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পারভীন আক্তারের একমাত্র ছেলে। রিফাতের এমন কৃতিত্বে ভীষণ খুশি তার মা-বাবা। তারা রিফাতের জন্য সবার নিকট দোয়া কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com