বড়লেখা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অজিত, সম্পাদক মুহিব

June 22, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার টুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কান্ত দাসকে সভাপতি ও বিওসি কেছরীগুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মো. মুহিবুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মুছেগুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুবের আহমদকে অর্থ সম্পাদক করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বড়লেখা উপজেলা শাখার ৫১ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়েছে।  ১৪ জুন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক মো. গাজীউল হক চৌধুরী এ কমিটির অনুমোদন দিয়েছেন।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছেন- সহ-সভাপতি নুরুল হক, জোবের আহমদ, মনোরঞ্জন চন্দ্র নাথ, দেবযানী দত্ত। যুগ্ম সম্পাদক মো. মনির উদ্দিন, ছয়ফুল হক, জায়েদা বেগম। সহ-সম্পাদক বদরুল ইসলাম, সুব্রত দত্ত, মহিলা সম্পাদক রেজওয়ানা আক্তার চৌধুরী লিজা, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, দপ্তর সম্পাদক জামিল আহমদ, ধর্ম সম্পাদক আব্দুস সহিদ, শিক্ষা সম্পাদক আব্দুল কুদ্দুছ, সাহিত্য সম্পাদক বিষুতোষ দাস, সাংস্কৃতিক ও বিনোদন সম্পাদক রনজিৎ কুমার দাস, যোগাযোগ সম্পাদক বেলাল আহমদ চৌধুরী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com