বড়লেখায় ৪২ জন গ্রাম ডাক্তারকে প্রশিক্ষণ ও সনদ প্রদান

June 26, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ গ্রাম ডাক্তাররা নানা প্রতিকুলতা ও ঝুঁকি নিয়ে তৃণমুলের জনসাধারণের প্রাথমিক চিকিৎসা সেবায় বিশেষ অবদান রেখে চলেছেন। তাদের এ ভুমিকা অস্বীকার করার উপায় নেই। দেশের চিকিৎসক সংকটের কারণে বর্তমান সরকার গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গ্রাম ডাক্তারদের দক্ষ করে তোলার ও তাদের নানা সুযোগ সুবিধা প্রদানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ২৫ জুন মঙ্গলবার বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ৪২ জন গ্রাম ডাক্তারকে ১৫ দিনের প্রশিক্ষণ প্রদান শেষে সনদপত্র বিতরণের জন্য অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির রিফ্রেসার প্রশিক্ষণ বিভাগ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এতে বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকার ৪২ জন গ্রাম ডাক্তার অংশগ্রহণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শারমিন আক্তারের সভাপতিত্বে ও বিয়ানীবাজার গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি হযরত আলীর পরিচালনায় সনদপত্র বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সমন্বয়কারী জুবায়ের মোহাম্মদ খান আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সিলেট বিভাগীয় (প্রশিক্ষণ) সমন্বয়কারী ডা. এমএম রহিম, বড়লেখা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি বেলাল আহমদ, প্রশিক্ষণ সমন্বয়কারী জগলু হোসেন, প্রশিক্ষণার্থী বাসুদেব দাস, সুমন চন্দ্র নাথ, রাখাল চন্দ্র দাস, লোকমান উদ্দিন আহমেদ, আরিফ হোসেন, আকিবুল হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com