শিক্ষামন্ত্রীর কাছ থেকে দেশসেরা মাদরাসা অধ্যক্ষের এওয়ার্ড গ্রহন করছেন আব্দুল আহাদ খান

June 29, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ ঢাকার “ আন্তর্জাতিক মার্তৃভাষা ইন্সটিটিউট” এ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এর শ্রষ্টেত্ব অর্জন কারীদের মধ্যে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি ।

২৬ জুন বুধবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপমন্ত্রি মহিবুল হাছান চৌধুরী এম. পি ।বিশেষ অতিথি হিসেবে আরোও  উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ সৈয়দ মোঃ গোলাম ফারুক, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মহাপরিচালক, সফিউদ্দিন আহমদ, কারিগরী ও মাদরাসা অধিদপ্তর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব সোহরাব হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বড়লেখা উপজেলার ইটাউরী মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আহাদ খান সহ অন্যান্য ক্যাটাগরীতে শ্রেষ্টত্ব অর্জন কারীদেরকে এওয়ার্ড প্রদান করেন ।

অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আহাদ খান  জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছিলেন। ২০ জুন ঢাকার গভর্নমেন্ট  ল্যাবরেটরিয়েট হাইস্কুলে আনুষ্ঠানিক ভাবে এ ঘোষণা দেন  মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, ঢাকা এর চেয়ারম্যান প্রফেসর মো. জিয়াউল হক।

তিনি বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের মৃতঃ মোহাম্মদ আব্দুল গফুর খান সাহেবের ছেলে। সিলেট সরকারী আলিয়া মাদরাসা হতে ১৯৯৬সালে কামিল ও সিলেট এম,সি কলেজ থেকে ২০০০ সালে মাষ্টাস্র্ (এম,এ)১ম বিভাগ সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় ২৭তম স্থান লাভ করেন। ২০০০ সালের ৩১ আগষ্ট সিলেট গোলাপগঞ্জের কৈলাশ শাহনুর দাখিল মাদরাসায় সুপার পদে যোগদানের মধ্য দিয়ে কর্ম জীবন শুরু করেন। ২০০৩সালে বড়লেখার ইটাউরী মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ পদে যোগদান করে বর্তমানে কর্মরত আছেন।

বড়লেখার কানলী ব্রিজ সংলগ্ন সুনাই নদীর তীরে অবস্থিত ইটাউরী মহিলা আলিম মাদরাসাটি  জেলার প্রথম নারী দ্বীনি শিক্ষার অনন্য প্রতিষ্ঠান। নারীশিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি ব্যাপক ভূমিকা পালন করছে। প্রথম শ্রেণী থেকে আলিম দ্বিতীয় বর্ষ পর্যন্ত ৪২৩ ছাত্রী এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত। প্রতি বছর ইবতেদায়ি, জেডিসি, দাখিল ও আলিম পরীক্ষায় মাদরাসাটি উপজেলার মধ্যে সেরা ফলাফল অর্জন করে। ২০১৯সালের দাখিল পরীক্ষায় ২’জন জিপিএ-৫ সহ শতভাগ কৃতকার্য হয়েছে। এবারের শিক্ষা সপ্তাহে বিভাগীয় পর্যায়ে ইটাউরী মহিলা আলিম মাদরাসা ৩ ক্যাটাগরিতে সাফল্য অর্জন করে। এছাড়া ২০১৭ খ্রিষ্টাব্দে  মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন মাওলানা আব্দুল আহাদ খান।

তিনি মাদরাসার আমূল পরিবর্তন সাধন করেছেন । বর্তমানে তিনি নিজ উদ্দ্যোগে প্রতিষ্টাতা ও এলাকার ধণাঢ্য ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় “ডিজিটাল কম্পিউটার ল্যাব”  স্থাপন করেছেন। মাদরাসায় একটি লাইব্রেরি ও  মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ রয়েছে। ছাত্রীদের যাতায়াতের জন্য একটি পিকআপ গাড়ী ও রয়েছে।এছাড়াও মাদরাসায় ছাত্রীদের নামাজের জন্য সুবিশাল নামাজের কক্ষ রয়েছে। অত্র প্রতিষ্ঠানে ছাত্রীদের প্রতিভা বিকাশের জন্য প্রতি বছর “শিক্ষা ও সাংস্কৃতিক সপ্তাহ” উদযাপন করা  হয় এবং প্রতিভা নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা “ভার্চুয়াল শ্রেণিকক্ষের” মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে সংযোগ স্থাপন করেন।

সর্বশেষে, ২৫.৪.২০১৮ ইং তারিখে মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার জনাব এ.এস.এম.আব্দুল ওয়াদুদ  সাহেব  মাদরাসায় ছাত্রীদের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা “ক্লোজড সার্কিট  ক্যামেরা বা সিসি টিভি” উদ্বোধন করেন। তাঁর অক্লান্ত পরিশ্রমে এবং শিক্ষকবৃন্দ, মাদরাসা গভর্ণিংবডি ও এলাকাবাসীর সহযোগীতায় বর্তমানে মাদরাসাটি একটি আদর্শ মডেল মাদরাসায় পরিনত হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com