বড়লেখা থেকে ১টি পাইপগান সহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব

স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিলেট ক্যাম্পের এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে মৌলভীবাজারের বড়লেখা থানা এলাকায় অস্ত্র উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে।
২৯ জুন শনিবার অভিযানে মৌলভীবাজারের বড়লেখা থানার বিয়ানীবাজার রোডস্থ উত্তর চৌমুহনী বারইগ্রাম নাহিদ এন্ড শিউলি রেষ্টুরেন্ট এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে ১টি পাইপগান ও ১টি কার্তুজসহ ২ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলো জিল্লুর রহমান রুহেল (৩৫), পিতা- মৃত ড: মজিবুর রহমান, সাং- মোল্লাপুর, থানা- বিয়ানীবাজার, জেলা- সিলেট, সোহেল আহম্মেদ (২০), পিতা-মৃত মোহাম্মদ আলী, সাং-তেলিগুল বড়লেখা, থানা-বড়লেখা,জেলা-মৌলভীবাজার। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন