সরকারি কোষাগার থেকে বেতন ভাতা  প্রদানের দাবী বড়লেখা পৌরসভার কর্মকর্তা  কর্মচারীদের অবস্থান কর্মসুচি

July 1, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা, পেনশনসহ সকল সুবিধা প্রদানের দাবীতে ১ জুলাই সোমবার অবস্থান কর্মসুচি পালন করেছেন।

বড়লেখা পৌরসভার কর নির্ধারক ও সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মৌলুদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে পৌরসভা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসুচির সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার হিসাব রক্ষক আব্দুল লতিফ, পৌর কর্মচারী শুভ্র কান্তি দে, দিলীপ দে, কবির মিয়া, হেলাল উদ্দিন দুলু, মো. শাহজাহান, শিলা রানী দে, শিপ্রা নন্দী, মন্তজির আলী, মনোয়ারা বেগম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com