বড়লেখায় মদ ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ী গ্রেফতার

October 3, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বডলেখা থানা পুলিশ বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে ১৮ লিটার দেশীয় চোলাই মদ, ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কবির উদ্দিন (৩৫) ও বাবুল রবি দাস (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। কবির উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল গ্রামের সিদ্দেক আলীর ছেলে এবং বাবুল পৌরশহরের আদিত্যের মহলের মৃত বাকু রাম রবি দাসের ছেলে।

জানা গেছে, চিহ্নিত মাদক ব্যবসায়ী কবিরকে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন উত্তর শাহবাজপুর ইউপির আতুয়া এলাকা এবং বাবুল রবি দাসকে ¯িপরিট জাতীয় মাদকসহ পৌরশহরের উত্তর চৌমুহনী এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে।

ওসি মো. ইয়াছিনুল হক মাদকসহ গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের সত্যতা স্বীকার কওে জানান, ৩ অক্টোবর বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com