শ্রীমঙ্গল ও কমলগঞ্জে প্রধানমন্ত্রীর দেয়া কম্বল নিয়ে ঘরে ঘরে যাচ্ছেন এমপি অব্দুস শহীদ

December 23, 2019,

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারে মৃদু শৈত প্রবাহে ও ঘন কুয়াশার কারনে সৃষ্ট শীতে দূর্ভোগে সাধারণ মানুষ। আর শীত অনুভুত হওয়ায় শিশু কিশোরদের নিয়ে অনেকে বিপাকে পড়েছেন। অন্যদিকে নিন্ম আয়ের মানুষেরা শীত উপেক্ষা করেও যাচ্ছেন কাজে। তবে গরম কাপর অপ্রতুল বলে জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা। এদিকে হঠাৎ করে এই শীত পড়ায় স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ পিএইচডি প্রধানমন্ত্রীর দেয়া কম্বল বাগানে বাগানে গিয়ে নিজের হাতে তুলে দিচ্ছেন চা শ্রমিকদের মাঝে। তিনি জানান, প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে পাওয়া কম্বল ইতিমধ্যে বিভিন্ন এলকায় বিতরণ করা হয়েছে। এর পরও এই শীতে যারা পায়নি তিনি তাদের বাগানে ও হাওর এলাকায় গিয়ে নিজের হাতে কম্বল দিয়ে আসছেন। তিনি বলেন, এই শীতে যেন তার এলাকার কোন মানুষ কষ্ট না পায় তাই তার এ প্রয়াস। তার ব্যক্তিগত সহকারী ইমাম হোসেন সোহেল জানান,  সংসদ সদস্য ড. উপাধ্যক্ষ আব্দুস শহীদ দিনের পাশাপাশি গভির রাতেও শীতের কারণে সাধারণ মানুষের ভুৃগান্তি নিজ চোখে দেখতে প্রত্যন্ত এলাকায় যান। এ সময় তিনি যাদের শীত বস্ত্রের অভাব রয়েছে নিজের হাতে তাদের গায়ে কম্বল জড়িয়ে দিয়ে আসছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com