ভুমি অফিসে ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপন : ভুমি মালিকদের সর্বোত্তম সেবা প্রদানের অঙ্গীকার

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা ভুমি অফিসে ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারী বুধবার প্রধান অতিথি হিসেবে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান। আলোচনা সভায় ইউএনও ও সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা উপজেলার সর্বস্তরের ভুমি মালিকদের ভুমি সংক্রান্ত সর্বোত্তম সেবা প্রদানের অঙ্গীকার করেন।
সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে ও ভুমি অফিসের নাজির তপন শর্ম্মার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল আলম খান, থানার ওসি মো. ইয়াছিনুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিজ মিঞা, সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, সমবায় অফিসার সফিকুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার এসআই প্রভাকর দাস, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াৎ হোসেন, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, মিজানুর রহমান, তপন দাস প্রমুখ।



মন্তব্য করুন