বড়লেখায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা

আব্দুর রব॥ বড়লেখার নিজবাহাদুরপুর ইউনিয়নে প্রাথমিক, ইবতেদায়ী ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বিকেলে গল্লাসাংগন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়। স্বেচ্ছাসেবী সংগঠন আল-ইখওয়ান ইসলামী সমাজকল্যাণ সংস্থা গল্লাসাংগন এর আয়োজন করেছে। একই অনুষ্ঠানে সংস্থার সাবেক সদস্য ও দানশীল ১৬ জন প্রবাসীকে সংবর্ধনা দেয়া হয়।
সংস্থার সভাপতি হোসাইন আহমেদের সভাপতিত্বে, সহ-সভাপতি খালেদুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইনের যৌথ সঞ্চালনায় এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ময়নুল হক, ইউপি সদস্য রশিদ আহমেদ সুনাম, গল্লাসাংগন দাখিল মাদ্রাসার সুপার আখম আব্দুল মান্নান আজাদ, গল্লাসাংগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, ফুলকুড়ি আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক লোকমান হোসাইন, সংস্থার উপদেষ্টা আব্দুস সবুর, ইউসুফ আলী, গণমাধ্যমকর্মী সুলতান আহমদ খলিল, সংস্থার উপদেষ্টা আশিকুর রহমান, সাবেক সভাপতি জুনায়েদ মাহমুদ, প্রবাসী আব্দুল হান্নান ও সাবেক সাধারণ সম্পাদক খাইরুল আমীন সায়মন, শিক্ষার্থী দ্বিপ অধিকারী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন প্রচার সম্পাদক কাওছার আহমদ।
উল্লেখ, আল-ইখওয়ান ইসলামী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে সম্প্রতি প্রাথমিক, ইবতেদায়ী ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নেয়া হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে বৃত্তিপ্রাপ্ত ৬০ জনকে সংবর্ধনা দেয়া হয়।



মন্তব্য করুন