বড়লেখার রতুলীবাজার বণিক সমিতির নির্বাচন : সভাপতি সাজু, সম্পাদক শাহীদুর

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের রতুলীবাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে আনোয়ারুল ইসলাম সাজু ও সাধারণ সম্পাদক পদে শাহীদুর রহমান সাইদুল নির্বাচিত হয়েছেন। শুক্রবার গাংকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সেলিম হোসেন।
প্রধান নির্বাচন কমিশনার সাহেদুল ইসলাম সুমন, সহকারী নির্বাচন কমিশনার মাহমুদুর রহমান মাখন, এমরান আহমদ, মদরিছ আলী জানান, বণিক সমিতির ১৯৬ জন ব্যবসায়ী ভোটারের মধ্যে ১৯৫ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সহ-সভাপতি পদে সজল রুদ্র পাল, সহ-সাধারণ সম্পাদক পদে আছাদ উদ্দিন, কোষাধ্যক্ষ পদে আকিবুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কবির আহমদ, দপ্তর সম্পাদক পদে আশিক আহমদ, ৪টি সদস্য পদে নেকবর আলী, জমির আলী, জালাল উদ্দিন বাদাই ও সিদ্দিকুর রহমান নির্বাচিত হয়েছেন।



মন্তব্য করুন