বড়লেখায় পিইসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

February 29, 2020,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপি হতে গত বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০ কৃতী শিক্ষার্থীকে ২৮ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে সংবর্ধনা দেয়া হয়েছে। ‘প¬্যান-ই’ নামক একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠন এ সংবর্ধনা, সনদপত্র ও ক্রেষ্ট প্রদানের আয়োজন করে। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাতার প্রবাসী তরুণ সমাজসেবক তাজ উদ্দিন শাওন।

সংগঠনের প্রেসিডেন্ট কামরুল ইসলামের সভাপতিত্বে ও জিল¬ুর রহমান উমেলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক শফিকুল ইসলাম, রাঙাউটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিন আলী, গজভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপ্তাব আলী, দোহালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুশি রাণী দাস, হরিপুর সরকারী প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক তোফায়েল আহমদ লায়েক, তরুণ শিক্ষানুরাগী মাছুম আহমদ, শিক্ষার্থী অভিভাবক আদনান আহমদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com