বড়লেখায় জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আব্দুর রব॥ বড়লেখায় জাতীয় বীমা দিবস পালন উপলক্ষে ১ মার্চ রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ইউএনও (ভারপ্রাপ্ত) নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বড়লেখা ইনচার্জ দিলিপ দেবের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, প্রভাষক এমএ হাসান, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বড়লেখা জোনাল অফিস ইনচার্জ আব্দুল ওয়াদুদ, বীমা কর্মকর্তা বাহার উদ্দিন, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ইনচার্জ সিরাজুল ইসলাম, আতিকুর রহমান, ফখর উদ্দিন, বীমা গ্রাহক ফ্রান্স প্রবাসী আব্দুল হামিদ প্রমুখ।



মন্তব্য করুন