বড়লেখায় কেন্দ্রীয় জাপা সদস্য শামীমকে সংবর্ধনা শতাধিক বিএনপি নেতাকর্মীর যোগদান

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে ৬ মার্চ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীমকে সংবর্ধনা দেয়া হয়েছে।
উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মীর মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বাবরুল হোসেন রিয়াজের পরিচালনায় পৌরশহরের আমজাদ মেমোরিয়ালে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, জেলা জাপা নেতা অ্যাডভোকেট জুনেদ আলী, আশরাফ হোসেন হিরো, জেলা জাপার তথ্য ও গবেষণা সম্পাদক মো. রুয়েল কামাল, কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মবশ্বির আলী, উপজেলা জাতীয় মহিলা পার্টির নেত্রী রোকশানা বেগম, উপজেলা জাপার অর্থ বিষয়ক সম্পাদক সুলেমান আহমদ, জাপা নেতা আলী আজাদ, আতিক আহমদ, যুবসংহতি নেতা মাহমুদ সারোয়ার।
এদিকে ওই দিন সন্ধ্যায় উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল এলাকায় বিএনপি নেতা ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন ও সাব্বির আহমদের নেতৃত্বে বিএনপির-অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাপা নেতা আব্দুল মন্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম।



মন্তব্য করুন