বড়লেখায় স্কুল পর্যায়ে অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা

March 9, 2020,

বড়লেখা প্রতিনিধি॥ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি এর আওতায়  জেলা ক্রীড়া অফিস আয়োজিত বড়লেখা উপজেলায় অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৯ মার্চ  সোমবার জেলার দক্ষিণভাগ এন,সি, এম উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বড়লেখা উপজেলার অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের অন্তর্গত ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৩৫০ জন বালক ও বালিকা এই অ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। দক্ষিণভাগ এন,সি, এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুক আহমদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ হাওলাদার আজিজুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক  আব্দুল আহাদ,দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজির উদ্দিন, গাংকুল পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফ হায়দার, জেলা ক্রীড়া অফিসার  মোঃ আরিফুজ্জামান। অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা পরিচালনা করেন গাংকুল পঞ্চগ্রাম উচ্চ বিদ্যলয়ের ক্রীড় শিক্ষক বিশ্বনাথ ও দক্ষিণভাগ এন, সি, এম উচ্চ বিদ্যালয়ের ক্রীড় শিক্ষক  শাহ আলম,জেলা ক্রীড়া অফিস এর অফিস সহকারী কমল অধিকারী এবং দক্ষিণভাগ এন, সি,এম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com