মৌলভীবাজারে করোনায় ২ পুলিশ ও ১ আনসারসহ নতুন আক্রান্ত ৫ জন 

May 1, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় নতুন করে ৫ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন জুড়ীর  পুলিশের ২ সদস্য, কমলগঞ্জ  এক ব্যাংক কর্মকর্তা ও ব্যাংকের আনসার সদস্য ও শ্রীমঙ্গলের এক ব্যাংকের দারোয়ান। জেলায় এনিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ জনে। জেলা সিভিল সার্জন কার্যালয় ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্টরা এই তথ্যটি নিশ্চিত করেছেন।

শুক্রবার ১ মে  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। আইইডিসিআর ও সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী এ নিয়ে মৌলভীবাজার জেলার ১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট ৩ জন মারা যান। এর মধ্যে রাজনগরে ১ জন, বড়লেখার ১ জন সিলেটে ও মৌলভীবাজার জেলা সদরের ১জন ঢাকায় মারাযান। করোনা উপসর্গ নিয়ে মারা যান ৮ জন। এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৬ জন।

জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায় এ পর্যন্ত জেলায় ১৭ শত ১৫ জন রয়েছেন হোম কোয়ারেন্টিনে, হোমকোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন ১৪ শত ১১ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com