বড়লেখার দৌলতপুর বাজার বণিক সমিতির কমিটি গঠন

November 22, 2020,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার দৌলতপুরবাজার পরিচালনা কমিটির ২৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। শনিবার রাতে হান্নান ম্যানশনে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিতে ইউপি মেম্বার মো. শামীম উদ্দীনকে সভাপতি, এমরানুল হক বাবুকে সাধারণ সম্পাদক ও  হাজী আকবর আলীকে কোষাধ্যক্ষ করে ১ বছর মেয়াদের এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি হাজী নজরুল ইসলাম, আবুল আজাদ, খছরুজ্জামান, আব্দুল কাদির ও কুতুব আলী। সহ-সাধারণ সম্পাদক ছাদেক হোসাইন, সহ-কোষাধ্যক্ষ জুবের আহমদ, সাংগঠনিক সম্পাদক জিল্লুল করিম ময়নুল ও ময়নুল ইসলাম, প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, সহ-প্রচার সম্পাদক জয়নুল ইসলাম, দপ্তর সম্পাদক আতিকুর রহমান, সহ-দপ্তর সম্পাদক আহমদ ফয়সল, কার্ষকরী সদস্য মো. আনোয়ার হোসাইন, মো. আব্দুল নুর, মো. ছায়াদ আলী, আজাদ আহমদ, মো. ফয়জুল ইসলাম, মামুন আহমদ ও সায়দুল হক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com