বড়লেখায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি অব্যাহত : ইপিআই কার্যক্রম ব্যাহত

November 30, 2020,

আব্দুর রব॥ বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক, সহ-স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীগন নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে ২৯ নভেম্বর সোমবার ৪র্থ দিনের মতো কর্মবিরতি পালন করেছেন। এতে উপজেলায় ইপিআই কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মবিরতি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দাবি বাস্তবায়ন কমিটির আহবায়ক কামরুজ্জামান খান, এসোসিয়েশনের সভাপতি মাসুক আহমদ, সম্পাদক বিকাশ দাস, আলম হুসাইন, আব্দুস সামাদ, রাজেশ দেবনাথ, দিপংকর দাস, মামুনুর রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ১৯৯৮সালের ৬ ডিসেম্বর স্বাস্থ্য পরিদর্শক, সহ-স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের মহা সমাবেশ বেতন বৈষম্য নিরসনের ঘোষণা দিন। ২০১৮ সালের ২ জানুয়ারি তৎকালীন স্বাস্থ্যমন্ত্রি আমাদের দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কমিটি গঠন করে দেন। এছাড়া চলতি বছরের ২০ ফেব্রুয়ারি আমরা হাম-রুবেলা ক্যাম্পেইন বর্জন করলে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও মহা-পরিচালক আমাদের দাবি সমূহ মেনে লিখিত সমঝোতা স্বাক্ষর করেন। কিন্ত তা বাস্তবায়ন করা হয়নি। দাবিপূরনের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com