বিসিক শিল্প নগরীর বিষাক্ত বর্জে পরিবেশ হুমকির মুখে

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা বিসিক শিল্পনগরীর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে গড়ে উঠা শিল্প প্রতিষ্ঠানের অপরিকল্পিত বর্জ নিস্কাশনে এলাকার ফসলি জমিসহ গবাদিপশুর মারাত্মক ক্ষতি হচ্ছে। মানুষের শরীরে দেখা দিচ্ছে চর্ম রোগ। পরিবেশের উপর পড়েছে মারাত্মক প্রভাব।
বিসিক শিল্পনগরীতে গড়ে উঠা বিস্কুট ফ্যাক্টরী, রাবার, টাইলস, ব্যাটারী, ঔষধ, কেমিক্যাল ইন্ডাস্ট্রির বর্জ অপরিকল্পিত ভাবে পড়ছে পার্শ্ববর্তী কাইঞ্জার হাওরে। এই বিষাক্ত বর্জের কারণে আশাপাশের প্রায় ৫শত বিঘা ধানী জমিতে দীর্ঘদিন ধরে ফসল হচ্ছে না।
এছাড়াও এই বিষাক্ত উন্মুক্ত বর্জের কারণে হাওরে সব ধরনের জলজ উদভিদ ও প্রাণী মারা যাচ্ছে । বর্জের বিষাক্ত পানিতে এলাকার ময়নুল মিয়ার ২টি গাভী, সেকুল মিয়ার ১ হাজার ৩০টি হাঁস মারা গেছে।
বিষাক্ত বর্জের পানিতে ধান রোপন করতে গিয়ে সুফিয়ান মিয়া, হিরণ মিয়া, সমছু মিয়া, শহীদ মিয়া, বাবু মিয়ার শরীরে মারাত্মক চর্ম রোগ দেখা দিচ্ছে। আক্রান্ত হয়ে ঘরে মুর্মূষ্য হয়ে আছেন অনেকে। ছুরুক মিয়া, কয়েছ আহমদ, মনির মিয়া, জালাল মিয়া, হাজ্বী রোশন, জাহিদ মিয়া, মোঃ হারিছ মিয়া, সুলেমান মিয়াসহ অনেকে জানান, ১৬ বছর ধরে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোন সুরাহা হয়নি।



মন্তব্য করুন