বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স এর সনদপত্র বিতরণ

February 20, 2021,

পলি রানী দেব নাথ॥ মৌলভীবাজার পৌরসভার আয়োজনে এবং উই ফর বাংলাদেশ এর সহযোগীতায় বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স এর সনদপত্র বিতরণ ও অভিমুখীকরন অনুষ্ঠান মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
১৯ ফেব্রুয়ারি শুক্রবার পৌরসভা মেয়র ফজলুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এম আমিন উদ্দিন,এটর্নি জেনারেল,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, এ্যাডভোকেট রমাকান্ত দাসগুপ্ত, সভাপতি, জেলা আইনজীবী সমিতি, মৌলভীবাজার।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষন কোর্স এর সনদপত্র তুলে দেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com