৭০লক্ষ টাকা ব্যায়ে শান্তিবাগ জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবজার শহরের শান্তিবাগ এলাকায় প্রায় ৭০ লক্ষ টাকা ব্যায়ে ৫তলা বিশিষ্ঠ শান্তিবাগ জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার ২২ ফেব্রুয়ারি দুপুরে শান্তিবাগ মসজিদ কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি।
এসময় আরও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, সাবেক পৌর মেয়র মোঃ ফয়জুল করিম ময়ূন, সমাজসেবক ও সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহিন, অর্থ সম্পাদক ও চেম্বার অব কর্মাসের পরিচালক আব্দুর রহিম রিপন, নির্মান কমিঠির সভাপতি এইচ এম মোস্তাক আহমদ মম, নাজিম উদ্দিন নজরুল,সভাপতি নোমান খাঁন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমদ পাপ্পু,আব্দুল বশির মসুদ প্রমুখ।
এসময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে ও অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মোজাম্মেল হক।



মন্তব্য করুন