সিলেটে মৌলভীবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলারের শপথ গ্রহণ অনুষ্ঠিত

February 23, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার ২০২১ সালে ৩০ জানুয়ারি নিবাচনে বিজয়ী পরিষদের মেয়র ও কাউন্সিলার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
২৩ ফেব্রুযারী মঙ্গলবার সিলেট বিভাগ কমিশনার কার্যালয়ে দূপুর ১২টায় নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর বৃন্দ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান বিভাগের কমিশনার মশিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ জাকারিয়া। নব নির্বাচিত দ্বিতীয়বারের মতো মেয়র মোঃ ফজলুর রহমান ও কাউন্সিলার মধ্যে ১ নং ওয়ার্ডে পার্থ সারথী পাল, ২নং ওয়ার্ডের মোঃ আসাদ হোসেন মক্কু, ৩ নং ওয়ার্ডে মোহাম্মদ নাহিদ হোসেন, ৪ নং ওয়ার্ডে সালেহ আহমদ পাপ্পু, ৫ নং ওয়ার্ডে ফয়ছল আহমদ, ৬ নং ওয়ার্ডে মোঃ জালাল আহমদ, ৭ নং ওয়ার্ডে আনিছুজ্জামান (বায়েছ), ৮ নং ওয়ার্ডে সৈয়দ সেলীম হক, ৯ নং ওয়ার্ডে মোঃ মাসুদ। সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা বেগম, জাহানারা বেগম, জিমি আক্তার ।
পরে শপথ গ্রহণ শেষে মেয়র মোঃ ফজলুর রহমান ওকাউন্সিলারবৃন্দ ফুল দিয়ে শুবেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com