শিক্ষার কোন বিকল্প নেই : পৌর মেয়র ফজলুর রহমান
February 24, 2021,

স্টাফ রিপোর্টার॥ প্রতিটি শিক্ষার্থীকে সঠিকভাবে শিক্ষা অর্জন করতে হবে । তাই শিক্ষার কোন বিকল্প নেই। বুধবার ২৪ ফেব্রুয়ারি দুপুরে মৌলভীবাজার পৌরসভার উদ্যােগে এবং উইফর বাংলাদেশের সহযোগীতায় কম্পিউটার ৯৬ তম ব্যাচ কোর্সের উদ্বোধনকালে এসব কথা বলেন, মেয়র মোঃ ফজলুর রহমান।
তিনি আরো বলেন, প্রতিটি শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য কাজ করতে হবে। অযতা সময় নষ্ট না করে যে কোনো শিক্ষায় সময় দিবে তোমার শিক্ষিত হলে একটি পরিবার শিক্ষিত হবে।
এসময়, কাউন্সিলর মোঃ নাহিদ হোসেন, কাউন্সিলর সৈয়দ সেলিম হক, এশিয়ান টিভি ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান রাহেল, কম্পিউটার কোর্সের প্রশিক্ষ শাহ ফাহিম আহমেদ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন