মৌলভীবাজার শহরের  শ্রীমঙ্গল সড়ক থেকে ফেন্সিডিলসহ আটক-১

February 27, 2021,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়ক থেকে ৪৬ বোতল ফেন্সিডিলসহ জমির আলী (২৬)কে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার ২৬ ফেব্রুয়ারি দুপুর ২ টার দিকে শহরের শ্রীমঙ্গল সড়কের পালস্ ডায়গনেস্টিক সেন্টারে পাশ থেকে তাকে আটক করা হয়।

জমির আলী জুড়ী উপজেলার মধ্যবটুলী গ্রামের শহিদ মিয়ার ছেলে। গোয়েন্দা পুলিশের ইনচার্জ সুধীন চন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করে  জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৬ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com