খলিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে অনুষ্ঠিত
February 27, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারী শনিবার সম্মেলনে প্রধান অতিথি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সিলেট বিভাগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ।
বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হক,সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি, খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান অরবিন্দু পোদ্দার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রওনক আহমদ,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সামছুল ইসলাম,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।



মন্তব্য করুন