শেরে বাংলা এ্যাওয়ার্ড পেলেন সৈয়দ মোসাহিদ আহমদ
February 28, 2021,

স্টাফ রিপোর্টার॥ সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২১ প্রদান করা হয়েছে।
শনিবার ২৭ ফেব্রুয়ারি বিকেলে ঢাকার কচি-কাঁচার মেলা মিলনায়তন এ এ্যাওয়ার্ড ২০২১ প্রদান করা হয়।
এ এ্যাওয়ার্ড অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিচারপতি এম ফারুক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপাচার্য শেরে বাংলা কৃষি বিশ্ব বিদ্যালয় ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ,সাবেক ডিআইজি বাংলাদেশ পুলিশ মোঃ আনোয়ার হোসেন প্রমুখ ।



মন্তব্য করুন