পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরগণের দায়িত্ব গ্রহন

February 28, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরগণ দায়িত্ব গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারী রোববার পৌরসভার হলেরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান। পৌর সভার উপ সহকারী প্রকৌশলী রনধীর রায় এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কাউন্সিলার মধ্যে ১ নং ওয়ার্ডে পার্থ সারথী পাল, ২নং ওয়ার্ডের মোঃ আসাদ হোসেন মক্কু, ৩ নং ওয়ার্ডে মোহাম্মদ নাহিদ হোসেন, ৪ নং ওয়ার্ডে সালেহ আহমদ পাপ্পু, ৫ নং ওয়ার্ডে ফয়ছল আহমদ, ৬ নং ওয়ার্ডে মোঃ জালাল আহমদ, ৭ নং ওয়ার্ডে আনিছুজ্জামান (বায়েছ), ৮ নং ওয়ার্ডে সৈয়দ সেলিম হক, ৯ নং ওয়ার্ডে মোঃ মাসুদ। সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা বেগম, জাহানারা বেগম, জিমি আক্তার।
এছাড়া উপস্থিত ছিলেন পৌর সভার সচিব মোঃ ইসহাক ভুইয়া, দায়িত্ব প্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, আহমদ রুমেল প্রমুখ। সভায় মেয়র মোঃ ফজলুর রহমান ও কাউন্সিলারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পৌরসভার কমকর্তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com