জাতীয় প্রেসক্লাবে ছাত্রদলের কর্মসুচিতে পুলিশী হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার॥ জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে পুলিশী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল। এতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সোমবার ১ মার্চ বেলা একটারদিকে মিছিলটি শহরের শমসেরনগর রোড থেকে বের হয়ে চৌমুহনা চত্বর অতিক্রম করে জুলিয়া শপিং সিটির সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবিদুর রহমান, রিপন মিয়া,শেখ সাহিদ,যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান সাজিব,আজমল আহমদ,সহ সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ,সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আলম, নাজমুল খান,সুমন আহমেদ,দুলাল হোসেন জুমান প্রচার সম্পাদক সাঈদ আহমেদ আদনান,দফতর সম্পাদক রুমেল আহমেদ,সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ জাবেদ আলী নাঈম,যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান মিলন,মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমদ,পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমদ টিপু,কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ সানি,মাকনুনুর রহমান,ইমাদ হোসেন অর্নব, মখলিছ আহমেদ,ফাহিমুল ইসলাম,সদস্য সচিব লুৎফুর রহমান সৈকত,
সহ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক নেছার তালুকদার সামি কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ফয়সাল,সদস্য সচিব দিনার চৌধুরী,যুগ্ম আহ্বায়ক জাফর সাদেক জামী,ফয়ছল আহমেদ, শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহিদ আহমেদ প্রমুখ। সভায় ছাত্রদলের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।



মন্তব্য করুন