সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী মৌলভীবাজারে পালিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জাতীয় দৈনিক সময়ের আলোর দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে। এ উপলক্ষে ২ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় মৌলভীবাজার পৌরসভার সেমিনার কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন। পরে আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে বর্ষপূর্তি অনুষ্ঠানের কেক কাটেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল আহমদ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ করেসপনডেন্ট এস এম উমেদ আলী, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ফেরদৌস আহমদ, সময় টিভির জেলা প্রতিনিধি শাহ অলিদুর রহমান,
সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, বিটিভি’র জেলা প্রতিনিধি হাসনাত কামাল, এশিয়ান টিভি’র জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, যমুনা টেলিভিশন ও বণিক বার্তা’র জেলা প্রতিনিধি আফরোজ আহমদ, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রব, বাংলাদেশ প্রতিদিন’র জেলা প্রতিনিধি সৈয়দ বয়তুল আলী, চ্যানেল ২৪’র জেলা প্রতিনিধি এম.এ হামিদ, সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সহযোগী সম্পাদক সালাউদ্দিন ইবনে শিহাব, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তুহিনুর রশিদ, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রিপন দে, আলোকিত সময়ের জেলা প্রতিনিধি মোঃ আমির, বাংলাদেশ টুডে কুলাউড়া প্রতিনিধি শাকির আহমদ, দৈনিক গণকণ্ঠের জেলা প্রতিনিধি তানভীর আঞ্জুম আরিফ, ঢাকা পোস্ট’র জেলা প্রতিনিধি ওমর ফারুক নাঈমসহ গণমাধ্যম কর্মীরা।
পরে পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি সাইদুল হাসান সিপন উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পথ চলায় সকলের সহযোগিতা কামনা করেন।



মন্তব্য করুন