পৌরসভার নবনির্বাচিত পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

March 3, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার নবনির্বাচিত পৌর পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ মার্চ বুধবার মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ১ম মাসিক সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলার মধ্যে ১ নং ওয়ার্ডে পার্থ সারথী পাল, ২নং ওয়ার্ডের মোঃ আসাদ হোসেন মক্কু, ৩ নং ওয়ার্ডে মোহাম্মদ নাহিদ হোসেন, ৪ নং ওয়ার্ডে সালেহ আহমদ পাপ্পু, ৫ নং ওয়ার্ডে ফয়ছল আহমদ, ৬ নং ওয়ার্ডে মোঃ জালাল আহমদ, ৭ নং ওয়ার্ডে আনিছুজ্জামান (বায়েছ), ৮ নং ওয়ার্ডে সৈয়দ সেলিম হক, ৯ নং ওয়ার্ডে মোঃ মাসুদ। সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা বেগম, জাহানারা বেগম, জিমি আক্তার।
এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যুৎ শাখার প্রকৌশলী রনধীর রায়, পৌর সভার সচিব মোঃ ইসহাক ভুইয়া, দায়িত্ব প্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, পানি শাখার প্রকৌশলী বিজয়, কর শাখার জিয়া উদ্দিন, লাইসেন্স শাখার নুরুজ্জামান, স্বাস্থ্য শাখার আলেয়া খানম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com