সৈয়দ আবু শাহ্জাহান স্মৃতি পরিষদের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর গ্রামে সৈয়দ আবু শাহ্জাহান স্মৃতি পরিষদের উদ্যোগে দিনব্যাপী ‘ফ্রি চক্ষু চিকিৎসা’ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ৯ মার্চ সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়। প্রায় দেড় হাজার রোগীকে চিকিৎসা ব্যবস্থাপত্রসহ ও ১০৫ জন রোগীর চোখের ছানীপড়া সমস্যার জন্য বাছাই করা হয়। তাতেরকে অপারেশনের জন্য বি.এন.এস.বি. চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়।
স্মৃতি পরিষদের পরিচালক সৈয়দ মোজাম্মেল আলী শরিফ জানান, অনেক সাধারণ ও গরীব রোগী আছেন যারা চোখের বিভিন্ন সমস্যায় ভুগছেন। মূলত সেই সকল অসহায় ও গরীব রোগীর চোখের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য স্মৃতি পরিষদের পক্ষ থেকে প্রথমবারের মত এই উদ্যোগ নিয়েছি। ছানি অপারেশনের জন্য সকল খরচ আমরা বহন করবো। আগামীতে এই কার্যক্রম বৃহৎ পরিসরে করার ইচ্ছে রয়েছে।



মন্তব্য করুন