মৌলভীবাজার জেলা পুলিশের মাদকের বিশেষ অভিযান : গাঁজাসহ আটক-২

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি বাসে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী করে ১ কেজি গাঁজাসহ এমদাদুল ইসলাম (২৮), পিতা-মৃত আব্দুল হাসিম, সাং-তলেরবন, থানা-দক্ষিন সুনামগঞ্জ, জেলা-সুনামগঞ্জকে গ্রেপ্তার করে।
আগে থেকে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টীম সাদা পোশাকে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এর পার্শ্বে অবস্থান করছিল।
৯ মার্চ মঙ্গলবার ঢাকা থেকে আল-মোবারাকা পরিবহনের বাসটি শেরপুর পৌছালে পুলিশ তল্লাশী শুরু করিলে একটি লোক পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গাড়ির জানালা দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে দেহ তল্লাশী করে কোমরে জ্যাকেট এর নিচে বেল্ট দ্বারা বাধা অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ছিলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক, পুলিশ পরিদর্শক পরিমল চন্দ্র দেব, পুলিশ পরিদর্শক বদিউজ্জামান ও সার্বিক তত্বাবধানে ছিলেন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখার ইসলাম।
অপরদিকে শ্রীমঙ্গল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ গ্রাম গাঁজাসহ আসামী স্বপন মিয়াকে আটক করে। আসমীর বিরুদ্ধে উপরোক্ত আলামত সহ একটি মাদক মামলা রুজু করা হয়।



মন্তব্য করুন