তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
March 10, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সার্কিট হাউজের মুন হলে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ বুধবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। উল্লেখ্য, এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা এবং উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা টাস্কফোর্স এর সদস্য সচিব সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ।



মন্তব্য করুন