মৌলভীবাজারে জেলা ও দায়রা জজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের আইনজীবী এবং সরকারী আইন কর্মকর্তা কর্তৃক সংবর্ধিত হলেন বিদায়ী জেলা ও দায়রা জজ শেখ আবু তাহের।
৯ মার্চ মঙ্গলবার রাতে বেঙ্গল কনফারেন্স হল রুমে বিদায়ী জেলা ও দায়রা জজ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ সাদেকুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম শামিমা আফরোজ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মুহাম্মদ জাকারিয়া, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মুহম্মদ আলী আহসান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, পাবলিক প্রসিকিউটর এডভোকেট এস এস আজাদুর রহমান, সিনিয়র আইনজীবী মুজিবুর রহমান মুজিব, তাছাড়া মৌলভীবাজার জেলা জজ আদালত এবং ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারকবৃন্দ এবং আইনবীজী সমিতির আইনজীবীগন। অনুষ্ঠান শেষে এক নৈশভোজের আয়োজন করা হয়। দীর্ঘ প্রায় ৩ বছর ৬ মাস সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন বিদায়ী জেলা ও দায়রা জজ।



মন্তব্য করুন