আলোর শক্তি ব্যাডমিন্টন টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

March 11, 2021,

স্টাফ রিপোর্টার॥ আলোর শক্তি সমাজকল্যাণ সংগঠন উদ্যোগে রাহেল কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী বুধবার ১০ মার্চ সন্ধ্যা ৭টায় গোবিদশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হৃদয় খাঁন হুমায়ুন এর সভাপতিত্বে ও সহ-সভাপতি শাহরিয়ার খাঁন সাকিব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সেলিম হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার সাবেক কমিশনার রিয়াজ উদ্দিন আহমেদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী সৈয়দ ওমর ফারুক, সীমান্ত পাঠশালার প্রতিষ্ঠাতাও চেয়ারম্যান সাজ্জাদ আহমেদ শাহান, আলোর শক্তি সমাজকল্যাণ সংগঠন মৌলভীবাজারের উপদেষ্টা রুনেল আহমেদ, দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম সোহেল, জুমায়েদ খাঁন সাগর,
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল মন্নান, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহ নেওয়াজ ঈশান, সাংগঠনিক সম্পাদক মাসুম তালুকদার, প্রচার সম্পাদক ইয়াছিন আরাফাত রাজু, ক্রিড়া বিষয়ক সম্পাদক মো. মামুন খাঁন, সাদমান আহমেদ সোহান, সজিব খাঁন রিয়াদ, জিসান খাঁন জিহাদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com