মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি না মানায় ১৮৯ জনকে জরিমানা

June 26, 2021,

স্টাফ রিপোর্টার॥ করোনা মহামারী কোভিভ-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একযোগে মৌলভীবাজার জেলার ১০টি পয়েন্টে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা, বাহিরে অবস্থান ও গণপরিবহনে চলাচল করায় ১৮৯ জনকে জরিমানা করা হয়।
২৬ জুন শনিবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান নির্দেশনা অনুযায়ী ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা সার্বিক তত্ত্বাবধানে একযোগে জেলার ১০টি পয়েন্ট সকল উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা, বাহিরে অবস্থান ও গণপরিবহনে চলাচল করায় দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫ ধারামতে ১৮৯ জনকে মোট ৪৪,৭৪৫/= টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সকল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।
জেলা সদরে ম্যাজিস্ট্রেটদের মধ্যে উপস্থিত ছিলেন সানজিদা রহমান, আসমা উল হুসনা, মোঃ আরিফুল ইসলাম, মোঃ রুহুল আমিন, মোঃ তানভীর হোসেন, মোঃ রফিকুল ইসলাম, অর্ণব মালাকার, শামীমা আফরোজ, খাদিজা তাহিরা। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে মৌলভীবাজার জেলা পুলিশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com